সর্বশেষ

শিক্ষা

মেয়েদের উপবৃত্তি ফেরানোর সম্ভাবনা, মিড-ডে মিল নিয়ে পাইলট প্রকল্প

ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে ট্যালেন্টপুলে ৮সহ বৃত্তি পেল ১৫ শিক্ষার্থী

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ১৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৮ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৭ জন। প্রতিষ্ঠানের এই ফলাফলকে শিক্ষার মানোন্নয়ন ও নিয়মিত একাডেমিক কার্যক্রমের প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বড় পরিবর্তন: ইতিহাসে নতুন সংযোজন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষকে সামনে রেখে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে ব্যাপক পরিবর্তন আনছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। মোট ১৩৩টি বইয়ের পরিমার্জনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ইতিহাস, বাংলা, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বইয়ে নতুন বিষয় সংযোজনের পাশাপাশি কিছু অধ্যায় পুনর্বিন্যাস করা হয়েছে। একই সঙ্গে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি বই যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গায় বিদ্যালয়ে অভিভাবক ঢুকে প্রধান শিক্ষককে চড়

চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অভিভাবকের বিরুদ্ধে প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে, আর ভুক্তভোগী প্রধান শিক্ষক বিদ্যালয়ে যেতে নিরাপত্তাহীনতার কথা বলেছেন।

চুয়াডাঙ্গায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষিকাকে চড় মারার অভিযোগ, ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে

চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অভিভাবকের বিরুদ্ধে প্রধান শিক্ষিকাকে অফিস কক্ষে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। উভয় পক্ষই নিজেদের অবস্থান তুলে ধরেছে এবং প্রশাসন জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দারিয়াপুর ডিগ্রি কলেজে বোরখা পরে নৃত্যের ঘটনায় তদন্ত চলমান

মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রি কলেজের বিদায় অনুষ্ঠানে এক শিক্ষার্থীর বোরখা পরে মঞ্চে নৃত্য পরিবেশনের ঘটনাকে কেন্দ্র করে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটির কার্যক্রম চলছে। তদন্তের অংশ হিসেবে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলামের বক্তব্য গ্রহণ করেছে কমিটি। নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আশা করা হচ্ছে।